 |
| নির্যাতনের স্বীকার ছোট শিশু ববিতা |
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আইন ও সালিশ কেন্দ্র (আসক) মানবাধিকার প্রতিবেদন ২০১০ তুলে ধরে। আর এ প্রতিবেদন থেকে জানা যায় ২০১০ সালে দেশে বিভিন্ন বয়সের ৬২৫ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। পারিবারিক নির্যাতনের শিকার হয়েছেন ৩৯৬ নারী। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ৩৯৪ জন নারী। ফতোয়ার শিকার হয়েছেন ২২ নারী। গৃহপরিচারিকা নির্যাতিত হয়েছেন ৭৭ জন। এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে ৯৩টি।
আর ধষর্ণের কারণে আত্মহত্যা করেছেন পাঁচ নারী। গণধর্ষণের শিকার হয়েছেন ১৪৫ জন।
২০১০ সালে মোট ৩৯৬টি পারিবারিক নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে শুধু স্বামীর হাতেই প্রাণ হারিয়েছেন ২২৫ জন নারী। আর স্বামীর পরিবার দ্বারা নির্যাতনের শিকার ৪৭ নারী মারা গেছেন। স্বামীর শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ৪২ জন। ২০১০ সালে মোট ৯৩টি এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। ৯৩ টি ঘটনার ২১টিই পারিবারিক কলহের জের ধরে এসিড নিক্ষেপের ঘটনা। আর ১৯ থেকে ২৪ বছরের ১৭ জন নারীকে এসিডে ঝলসে দেওয়া হয়েছে।
২০১০ সালে মোট ৭৭ গৃহপরিচারিকা নির্যাতনের শিকার হয়েছেন। শারীরিক নির্যাতনের ফলে মারা গেছেন ২০ গৃহপরিচারিকা। ২০১০ সালে ২২৩ নারীকে হত্যা করা হয়েছে। ১৮ নারী আত্মহত্যা করেছেন। আর শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ৩৯৪ জন। (সূত্র: অনলাইন)