৯ জানুয়ারি, ২০১১
বাংলাদেশের ৯২০টি সাইটে হ্যাকিং
বাংলাদেশী হ্যাকাররা ৯২০টি সাইটে হ্যাকিং চালিয়েছে বলে সূত্র জানিয়েছে। হ্যাককৃত সবগুলো সাইটেই একই মিউজিক এবং অ্যানিমেশন প্রদর্শন করা হচ্ছে। হ্যাককরা সব সাইটগুলোর একটি লিপিবদ্ধ তালিকাও প্রকাশ করেছে হ্যাকাররা। এ তালিকায় দেশের শীর্ষস্থানীয় অনেকগুলো বাণিজ্যিক প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে। হ্যাক করার পর গুগল ডটকম ডটবিডি সাইটে প্রবেশ করলে একটি অ্যানিমেশন দেখা যাচ্ছে আর মিউজিক শোনা যাচ্ছে। সাইটের প্রধান পৃষ্ঠা নির্দেশ করছে এটি এখন বাংলাদেশি হ্যাকারদের দখলে । সূত্র জানিয়েছে, মিউজিক ডটকম ডটবিডি সাইটটিও একই পদ্ধতিতে হ্যাক করা হয়েছে। ঠিক কখন সাইটগুলোকে হ্যাক করা হয়েছে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি। তবে শনিবার বিকেল পাঁচটার পর থেকেই ধারাবাহিকভাবে সাইটগুলো একে একে হ্যাকিং এর কবলে পড়ে বলে ধারণা করা হচ্ছে। কিছু কিছু সাইট এরই মধ্যে তাদের আভ্যন্তরীণ তথ্য ফিরে আনতে স্বক্ষম হয়েছে। এ যাবৎ দেশে যতগুলো হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে তার মধ্যে এটি সবচেয়ে বড় ঘটনা বলে সংশ্লিষ্টরা অভিমত দিয়েছেন। তাদের ভাষ্যমতে, দেশের সাইবার নিরাপত্তা কৌশলের মান আরও উন্নত করা প্রয়োজন। তা না হলে ভবিষ্যতে বড় ধরনের তথ্য ঝুঁকির সম্মুখীন হতে হবে বাংলাদেশকে। হ্যাকাররা ‘টাইগার মেট’ বার্তায় নিজেদের পরিচয় প্রদর্শন করছে। এ মুহূর্তে হ্যাক সাইটে একটি ডিজিটাল কোডযুক্ত ছায়ামানুষ এবং বাঘ প্রদর্শন করা হচ্ছে। তবে এ সাইটের শুরুতেই ‘গুগল বাংলাদেশ ওনড বাই টাইগার মেট’ প্রদর্শিত হচ্ছে। মিউজিক এবং অ্যানিমেশনের একেবারে শেষ পর্যায়ে localhost_80@hotmail.com ইমেইল নির্দেশ করা হচ্ছে। (সূত্র: অনলাইন)
