৯ জানুয়ারি, ২০১১
শুরু হয়েছে তিনদিন ব্যাপী কার্টুন প্রদর্শনী
জাতীয় প্রেসকাব চত্বরে বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুরু হয়েছে তিনদিন ব্যাপী কার্টুন প্রদর্শনী। এবারে প্রদর্শনীর বিষয় ঢাকা। রোববার সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী কাইয়ূম চৌধুরী, আরো উপস্থিত ছিলেন শিল্পী রফিকুন্নবী, কার্টুনিস্ট আহসান হাবীব, শিশির ভট্টাচার্য প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তরা বলেন, ‘কার্টুন একদিকে যেমন রসবোধ সৃষ্টি করে তেমনি প্রতিবাদের ভাষা হিসেবেও ব্যবহৃত হয়।’ বাংলাদেশের ৩৪ জন কার্টুনিস্ট এতে অংশ নিয়েছেন। প্রদর্শনীতে স্থান পেয়েছে ৭১ টি কার্টুন। ১১ জানুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। (সূত্র: অনলাইন)
