১৫ জানুয়ারি, ২০১১

প্রশ্ন উত্তর নিয়ে জানা অজানা ডটকম

জানার শেষ কোথায়? প্রতিদিন অসংখ্য প্রশ্ন ভিড় করে মনে। সমস্যা নেই অনেক প্রশ্নের উত্তর নিয়ে দেশে যাত্রা শুরু করল জানাঅজানা ডটকম নামে নতুন একটি প্রশ্নোত্তরভিত্তিক সাইট। এ সাইটে পাওয়া যাবে শ্রেণীভিত্তিক হাজারো প্রশ্নের উত্তর। প্রয়োজন শুধু মাউসের একটি ক্লিক আর সাইটের নিবন্ধিত সদস্য হওয়া। এ সাইটে একেবারে উন্মুক্ত প্রশ্ন করার সুযোগ পাবেন নিবন্ধিত সদস্যরা। আবার নিজের জানা তথ্যটিও পোস্ট করে অন্যদের সহায়তা করতে পারবেন। ফলে অজানা প্রশ্নের তাৎক্ষণিক উত্তর পাওয়া যাবে সহজে, অনায়াসে। আগ্রহীরা www.janaojana.com এ সাইটটি ভিজিট করতে পারবেন। প্রয়োজনে info@janaojana.com এ ঠিকানায় ইমেইলও করতে পারবেন। (সূত্র: অনলাইন)