১৭ ফেব্রুয়ারি, ২০১১

রংপুরে হঠাৎ বৃষ্টি

রংপুর শহরে গত বুধবার বিকেল ৩টার দিকে হঠাৎ অন্ধকার নেমে আসে। শুরু হয় বজ্রপাত সেই সাথে নামে মুষলধার বৃষ্টি। কখনো হালকা আবার কখনো ভারি বর্ষণ। কোথাও কোথাও আবার শিলা বৃষ্টিও হয়েছে। বিকেল থেকে একটানা ৭ ঘণ্টা চলে এ বৃষ্টি। রংপুর আবহাওয়া দপ্তর সূত্র জানায়, টানা ৭ ঘন্টায় ২শ ২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। (সূত্র: অনলাইন)