১৭ ফেব্রুয়ারি, ২০১১

১৫ মার্চ থেকে আদমশুমারি

১৫ মার্চ থেকে দেশে শুরু হচ্ছে আদমশুমারি। ১৯ মার্চ পর্যন্ত ৫ দিনব্যাপী আদম শুমারী চলবে । আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানানো হয়। কর্মশালায় আরো জানানো হয় বঙ্গোপসাগর এবং সুন্দরবনেও এবার আদমশুমারি কার্যক্রম পরিচালনা করা হবে। এজন্য বিশেষ একটি দল কাজ শুরু করবে। ১৫ মার্চ রাতে যে ব্যক্তি যেখানে থাকবেন তাকে সেখানেই গণনা করা হবে উল্লেখ করে বলা হয় দ্বৈত অন্তর্ভুক্তি পরিহার করতে রাতে গণনার সময় পরিবারের অনুপস্থিত সদস্যদের বিষয়ে এবং আগে গণনা হয়েছে কিনা এমন বিষয়গুলো জানতে চাওয়া হবে। তিনি বলেন, বিভিন্ন জনবহুল এলাকা বিশেষ করে হাসপাতাল, রেলস্টেশন, বিমানবন্দর, সেনানিবাসেও গণনা কার্যক্রম পরিচালনা করা হবে। সমুদ্র ও সুন্দরবনে বিশেষ গণনাকারী টিম থাকবে। (সূত্র: অনলাইন)