প্রকাশিত হলো কৃষ্ণকলির অ্যালবাম ‘আলোর পিঠে আঁধার’। অ্যালবামের আটটি গানেরই কণ্ঠ, কথা ও সুর করেছেন কৃষ্ণকলি নিজেই। ব্রাক ব্যাংকের সহযোগিতায় অ্যালবামটি বাজারে এনেছে অগ্নিবীণা। এর পূর্বে 'সূর্যে বাধি বাসা' নামে কৃষ্ণকলির আরও একটি আ্যলবাম প্রকাশিত হয়েছিলো ‘আলোর পিঠে আঁধার’ তার দ্বিতীয় একক অ্যালবাম। শুক্রবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের আয়োজন করেন উদ্যোক্তরা। হোটেল শেরাটনের মার্বেল রুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, আনু মুহাম্মদ, খুশি কবির, জোনায়েদ সাকী, অধ্যাপক লিয়াকত আলি, শাহেদুল ইলাম হেলাল, কামরুল ইসলাম আফসার, ব্রাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহাবুবুর রহমান প্রমুখ। (সূত্র: অনলাইন)
