বদরুদ্দীন উমরের লেখা 'ডক্টর ইউনূসের দারিদ্র্য বাণিজ্য' বইটি নিষিদ্ধের
প্রতিবাদে সংবাদ সম্মেলন ডেকেছেন বইটির প্রকাশক শ্রাবণ প্রকাশনীর স্বত্বাধিকারী রবিন আহসান। বই মেলায় শ্রাবণ
প্রকাশনীর ৩৪/৩৫ নং স্টলে শনিবার বিকেল ৫টায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বদরুদ্দীন উমরের 'ডক্টর ইউনূসের দারিদ্র্য বাণিজ্য' বইটি শুক্রবার বিকেলে বাংলা একাডেমীর
তথ্যকেন্দ্রে নিষিদ্ধ করা হয়। নোবেল বিজয়ী ডক্টর মুহাম্মদ ইউনূস অনেকদিন থেকেই গ্রামীণ
ব্যাংকের মাধ্যমে দারিদ্র্য বাণিজ্য করছেন বলে অভিযোগ রয়েছে। আর এ দারিদ্র বাণিজ্য করেই তিনি নোবেল কমিটির নিকট থেকে হাতিয়ে নিয়েছেন নোবেল পুরস্কার,
বিষয়টি নিয়ে জাতীয় দৈনিক, সভা, সেমিনার সব জায়গাতেই ডক্টর ইউনূসের
সমালোচনা করে আসছিলেন লেখক বদরুদ্দীন উমর। (সূত্র: অনলাইন)
