১৭ ফেব্রুয়ারি, ২০১১

ক্রিকেট বিশ্বকাপের জমজমাট উদ্বোধন

ক্রিকেটের মহাযজ্ঞ-ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করতে পেরে বাংলাদেশ মহাগর্বিত। এ যেন 'এমনি চাচুনি বুড়ি তার উপরে ঢোলের বাড়ি' বাঙালী এমনিই উৎসব প্রবণ আর তার মধ্যে এই মস্ত আয়োজন। সারা দেশেই বেশ উৎসব মূখর পরিবেশ বিরাজ করছে। সার্বিকভাবে আবহাওয়া ও কিছুটা সহযোগীতা করছে এই আয়োজনে। খুব বেশী শীত না আবার খুব বেশী গরমও না, দিনটিও বৃহস্পতিবার-পরদিনই ছুটি- বিকাল গড়ানোর পূর্বেই রাস্তা-ঘাট ফাকা হতে শুরু করে, সবাই একটা প্রস্তুতি নিতে থাকে।  আর এ আয়োজনের মাধ্যমে ইতিহাস গড়ে রাখতে চায় বাংলাদেশ। ‘গুড লাক বাংলাদেশ, গুড লাক। বিশ্বকাপের যাত্রা শুভ হোক..................... (কিংবদন্তী ডেস্ক)