মাত্র কয়েক ঘণ্টা পরেই মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট টিম আর তাদের প্রতিপক্ষ ভারত। দেশের মানুষ থেকে শুরু করে পৃথিবীর ক্রিকেটপ্রেমীদের
দৃষ্টি এখন বাংলাদেশের দিকে। শনিবার (বাংলাদেশ সময়) বেলা আড়াইটায়
বিশ্বকাপ ক্রিকেটের ১০ম আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক
বাংলাদেশ ও ভারত। ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী ভারতকে গত বিশ্বকাপে পাঁচ উইকেটে হারিয়ে
প্রথম রাউন্ড থেকেই বিদায় করে দিয়েছিল টাইগাররা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনে উৎসুক
জনতার ভিড় প্রতিক্ষণেই বাড়ছে। ‘বাংলাদেশ, বাংলাদেশ’ স্লোগানে মুখরিত হচ্ছে গোটা দেশ। (সূত্র: অনলাইন)
