আজ মহান ২১ ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মায়ের ভাষার জন্য ১৯৫২ সালের
এ দিনে প্রাণ বিসর্জন দিতে হয়েছিলো বাঙালি জাতিকে। নিজের ভাষা বাংলা প্রতিষ্ঠা করতে এই দিনে রফিক, সালাম, জব্বার, বরকতসহ অসংখ্য
তরুণকে ঢেলে দিতে হয়েছিলো তাজা রক্ত। এ দিনে রক্তে রঞ্জিত হয়েছিলো রাজপথ। বিশ্বের অন্য কোন জাতিকে তার মাতৃভাষার জন্য প্রাণ বিষর্জন দিতে হয়নি। বাঙালি জাতির পাশাপাশি সারাবিশ্বও আজ
শ্রদ্ধা ও ভালবাসার সাথে স্মরণ করছে ভাষা সৈনিকদের। রাত ১২টা ১ মিনিটে
কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে এই দিবসটি উদযাপনের সূচনা করা হয়। ভাষার জন্য প্রাণ বিসর্জনের মাধ্যমেই সুচিত হয় বাঙালীর স্বাধীনতার মূল ভিত্তি। আর তারই ধারাবাহিকতায় অর্জিত হয় এদেশের স্বাধীনতা। তাই মহান একুশে শুধু শোকের নয়, শক্তিরও। শুধু
বেদনার নয়, প্রেরণারও উৎস। একুশের শিক্ষা আজও আমাদের জন্য প্রাসঙ্গিক ও কার্যকর। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেসকো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক
মাতৃভাষা দিবস ঘোষণা করে। (কিংবদন্তী ডেস্ক)
