২৫ ফেব্রুয়ারি, ২০১১

আজ বিডিআর বিদ্রোহের দুই বছর

 আজ ২৫ ফেব্রুয়ারি ২০০৯ সালের এই দিনে পিলখানায় সাবেক বিডিআর (বর্তমান বিজিবি) দরবার হলে, দরবার চলাকালে একদল জওয়ান বিদ্রোহ করে। বিদ্রোহী জওয়ানরা পরিকল্পিতভাবে অস্ত্রাগার লুট করে একছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। জওয়ানরা বিডিআর সদর দফতরের ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনকে নির্মমভাবে হত্যা করে। হত্যা করা হয় তৎকালিন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিলকে। এদিকে হত্যাযজ্ঞ চালিয়ে বিদ্রোহীদের মধ্যে অনেকেই প্রকাশ্যে প্রধামন্ত্রীর নিকট সাধারণ ক্ষমার আহবান জানান। হত্যার পর পরই বিডিআরের মহাপরিচালক ও তার স্ত্রীসহ অনেক সেনা কর্মকর্তাদের লাশ গণকবর দেয়া হয়। কয়েকজনের লাশ নর্দমায়ও ফেলে দেয়া হয়। বেঁচে যাওয়া সেনাকর্মকর্তা এবং নিহতদের পরিবারের সদস্যদের সাথে অমানবিক আচরণ করে বিদ্রোহীরা। দীর্ঘ দুই বছর পেরিয়ে গেলেও ৭৪ হত্যা, নির্যাতন, লাশ গুম, লুটপাটের ঘটনায় দায়ের হওয়া মামলার পূর্ণ তদন্ত এখনো শেষ হয়নি। (সূত্র: অনলাইন)