দুবাইয়ে অবস্থিত বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার ১৪৭ তলা থেকে এক ব্যক্তি লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার দুবাইয়ের একটি জাতীয় দৈনিকে খবরটি বেরিয়েছে। আত্মহত্যাকারী ব্যক্তির বয়স প্রায় ৩৫ হবে । ২০১০ সালে বুর্জ খলিফার নির্মাণ কাজ শেষ হয়। ১৬০ তলা বিশিষ্ট ভবনটির ১৪৭ তলা থেকে লাফিয়ে পরে আত্মহত্যা করে ওই ব্যাক্তি। জানা গেছে, আত্মহত্যাকারী ওই লোকটি বুর্জ খলিফা ভবনের একটি কোম্পানিতে চাকরি করতো। হঠাৎ করেই তিনি ভবন থেকে লাফিয়ে পরে আত্মহত্যা করেন। পুলিশ ঘটনার সত্যতার কথা স্বীকার করেছেন। (সূত্র: অনলাইন)
