১৬ মে, ২০১১

নাসার প্রতিযোগীতায় যাচ্ছে বাংলাদেশের রোবট

ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে প্রতিবছর  নাসা অ্যানুয়াল লুনাবোটিকস মাইনিং কম্পিটিশন নামের প্রতিযোগিতার আয়োজন করে। চাঁদের অসমতল যায়গা থেকে মাটি সংগ্রহ করতে পারবে এমন রোবট বানিয়ে নাসার এই প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই রোবটটি চাঁদে পাঠালে এটি  অসমান চন্দ্রপৃষ্ঠ থেকে ধুলোমাটি  সংগ্রহ করতে সক্ষম হবে। আগামী ২৩ মে থেকে শুরু হচ্ছে এই প্রতিযোগীতা চলবে ২৮ মে পর্যন্ত। লুনার ডাস্ট সংগ্রহ করার এই প্রতিযোগিতার প্রথম পুরস্কার ১০ হাজার মার্কিন ডলার। টানা ১৫ মিনিটে যে রোবট সবচেয়ে বেশি ডাস্ট সংগ্রহ করতে পারবে সেটিই হবে প্রথম। রোববার বিকেলে ব্রাক বিশ্ববিদ্যালয়ে রোবটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। । বিশ্বের ৪৩ টি বিশ্ববিদ্যালয় এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। বাংলাদেশের একমাত্র দল হিসেবে ব্রাক বিশ্ববিদ্যালয়ের দলটিই অংশ নেবে। (সূত্র: অনলাইন)