প্রতিবছর ১২ থেকে ১৪ হাজার লোক সড়ক দুর্ঘটনার শিকার হয় আর এ অবস্থার দ্রুত প্রতিকার না করলে আগামী ২০ বছরে দুর্ঘটনার হার ৮০ শতাংশ বেড়ে যাবে বলে আশংকা প্রকাশ করেছেন যোগাযোগমন্ত্রী। তবে তিনি আশা প্রকাশ করে বলেন যথাযথ ব্যবস্থা নিলে আগামী ১০ বছরে অর্ধেকে নেমে আসবে। বুধবার রাজধানীর সড়ক ভবন মিলনায়তনে জাতিসংঘ সড়ক নিরাপত্তা কর্মসূচির দশক (২০১১-২০২০) উপলক্ষে ২ দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়া পেসিফিকের আঞ্চলিক প্রতিনিধি গ্রেক স্মিথ। যোগাযোগমন্ত্রী আবুল হোসেন বলেন, অদক্ষ চালক ও আইন অমান্যের কারণেই এসকল সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। (সূত্র: অনলাইন)
