১১ মে, ২০১১

শুরু হচ্ছে ৬৪তম কান চলচ্চিত্র উৎসব

আজ থেকে ফ্রান্সের কান শহরে ৬৪তম কান চলচ্চিত্র উৎসবের আসর বসছে । ১১ মে থেকে এই আসর চলবে ২২ মে পর্যন্ত। ‘মিডনাইট ইন প্যারিস’ ছবিটি দেখানো হবে উদ্বোধনী দিনে। এই ছবিটির বিষয়বস্তু বর্তমান ফরাসি রাষ্ট্রপতি ও ফার্স্টলেডির জীবন কাহিনী নিয়ে নির্মিত। ছবিটি উডি অ্যালানের লেখা ও পরিচালনায় তৈরি।  মোট ৩৩টি দেশের ৪৯টি ছবি দেখানো হবে এই আসরে। ৪৪টি ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে এ আসরে। ১৯টি ছবি প্রতিযোগিতা নামবে সেরা ছবির পুরষ্কার ‘পালমে দি’ওর’- জেতার জন্য।  অনুষ্ঠানটির উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকছেন মেলানি লরাঁ। জাফর পানাহি ও মোহাম্মদ রাসুলফকে ইরানের এই দুজন কারাবন্দি পরিচালককে ও শ্রদ্ধা জানানো হবে চলচ্চিত্রের আসরে। পানাহির ‘দিস ইজ নট অ্যা ফিল্ম’ এবং রাসুলফের ‘গুডবাই’ দেখানো হবে এই উৎসবে। শ্রদ্ধা জানানো হবে মিশরের সাম্প্রতিক পরিবর্তনে অংশগ্রহণকারীদের প্রতি। (সূত্র: অনলাইন)