সূত্র: প্রথম আলো লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সূত্র: প্রথম আলো লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

১৫ নভেম্বর, ২০১১

 মোবাইলের জন্য বাঁচলো দুটি প্রাণ

যুক্তরাজ্যের ওয়েলসে অবস্থিত স্নোদনিয়া পর্বতের উচ্চতা তিন হাজার ৫৬০ ফুট। বলা হয়ে থাকে, এটিই হচ্ছে ওয়েলসের সর্বোচ্চ পর্বত। এই পর্বতেরই তিন হাজার ফুট উচ্চতায় উঠে আটকে পড়েন এক দম্পতি। কোনো উপায় না পেয়ে বাঁচার শেষ অবলম্বন হিসেবে তাঁরা হাতের মোবাইলকে বেছে নেন। মোবাইল ক্যামেরায় আটকে পড়া স্থানের এবং আশপাশের ছবি তুলে স্থানীয় উদ্ধার কর্মকর্তাদের কাছে পাঠিয়ে দেন। পাঠানো ছবির মাধ্যমে নিজেদের অবস্থানের কথাও জানিয়ে দেন তাঁরা। এর পরই শুরু হয় উদ্ধার অভিযান। পরে উদ্ধারকর্মীরা হেলিকপ্টার থেকে দড়ি ফেলে তাঁদের উদ্ধার করেন। বিবিসি অনলাইনের এক সংবাদে এ তথ্য জানানো হয়েছে। উদ্ধারকারী কর্মকর্তাদের মুখপাত্র ক্রিস লয়েড বলেন, ‘আটকে থাকা অভিযাত্রীদের কাছ থেকে ছবি পাওয়া মাত্রই আমাদের কর্মকাণ্ড শুরু হয়। মোবাইলের মাধ্যমে ছবি পাঠিয়ে তাঁরা সত্যিকার অর্থেই বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। আর আমরাও খুব সহজে আমরা তাঁদের উদ্ধার করতে পেরেছি।’

৬ নভেম্বর, ২০১১

৭১-এ যুদ্ধে জড়ানোর পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রেরও

১৯৭১ সালে উপমহাদেশে পরিস্থিতি রাজনৈতিকভাবে যে বেশ উত্তেজিত ছিল, তা সর্বজনবিদিত। পাকিস্তানের বিরুদ্ধে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে জড়ায় ভারতও। তবে সে সময় পরিস্থিতি যে আরও অনেক উদ্বেগজনক হয়ে উঠেছিল, তা এতদিন সবার অগোচরেই ছিল। ১৯৭১ সালে উপমহাদেশে পরিস্থিতি রাজনৈতিকভাবে যে বেশ উত্তেজিত ছিল, তা সর্বজনবিদিত। পাকিস্তানের বিরুদ্ধে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে জড়ায় ভারতও। তবে সে সময় পরিস্থিতি যে আরও অনেক উদ্বেগজনক হয়ে উঠেছিল, তা এতদিন সবার অগোচরেই ছিল। সদ্যপ্রকাশিত গোপনীয় এক দলিলের সুবাদে জানা গেছে, ওই সময় ভারতকে আক্রমণের মাধ্যমে যুদ্ধে জড়ানোর পরিকল্পনা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রেরও। মার্কিন বিমানবাহী জাহাজ ইউএসএস এন্টারপ্রাইজের ওপর ভারতীয় সেনাবাহিনীকে আক্রমণের নির্দেশ ছিল। এ ছাড়া ঢাকায় পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের সিদ্ধান্তটাও প্রায় এক দিন ঝুলিয়ে রেখেছিল তত্কালীন নিক্সন প্রশাসন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি এই ছয় পাতার দলিলটি প্রকাশ করেছে বলে দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়। গোপনীয় এই দলিল অনুযায়ী, ১৯৭১ সালে পরিষ্কারভাবেই পাকিস্তানকে সমর্থন জুগিয়েছে যুক্তরাষ্ট্র। সে সময় ভারত বা পাকিস্তান—উভয় দেশকে কোনো ধরনের সামরিক অস্ত্র বা সহযোগিতা দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল যুক্তরাষ্ট্রের ওপর। তা সত্ত্বেও পাকিস্তানকে অস্ত্রশস্ত্রের জোগান দিয়ে গেছে নিক্সন প্রশাসন। এ ছাড়া বঙ্গোপসাগরে সপ্তম নৌবহর পাঠিয়ে ভারতীয় সেনাবাহিনীর ওপর আক্রমণ চালাতে চেয়েছিল ওয়াশিংটন। ১৯৭১ সালের জুনে মার্কিন অস্ত্রবাহী তিনটি পাকিস্তানি জাহাজ আটক করার সম্ভাবনা তৈরি করেছিল ভারত। সেটা তারা করতে পারত জাহাজগুলো করাচি পৌঁছানোর আগেই—সেখানে আক্রমণ অথবা বঙ্গোপসাগরে অবরোধ জারি করে। এগুলোর কোনো একটা পদক্ষেপ নিলেই ভারতকে আক্রমণের নির্দেশ দেওয়া হয়েছিল মার্কিন সেনাবাহিনীকে।