২১ এপ্রিল, ২০১১

মেঘনা নদীতে লঞ্চডুবি ৩১ লাশ উদ্ধার নিখোজ অর্ধশত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মেঘনা নদীতে বুধবার দিবাগত রাতে লঞ্চডুবিতে এ  পর্যন্ত ৩১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে কিশোরগঞ্জের ভৈরব থেকে সুনামগঞ্জের আজমীর যাওয়ার উদ্দেশ্যে এমভি বিপাশা রওয়ানা হয়। রাত প্রায় ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার রাজাপুর নামক স্থানে লঞ্চটি একটি ডুবন্ত কার্গোর সাথে ধাক্কা খায়। এতে লঞ্চটির তলা ফেটে  প্রবল গতিতে পানি উঠে লঞ্চটি ডুবে যায়। 
স্থানীয় সূত্রে জানাযায় অর্ধশত যাত্রী এখনও নিখোঁজ রয়েছে। পুলিশ ও স্থানীয় ডুবুরীরা উদ্ধার কাজ শুরু করেছে। (সূত্র: অনলাইন)