শেষ পর্যন্ত আইনি লড়াইয়েও হেরে হেলেন নোবেল বিজয়ী ড. ইউনুস। গ্রামীন ব্যাংকের পরিচালকের পদে ৬০ বছরের অনধিক থাকার অপরাধে তাকে বাংলাদেশ ব্যাংক একাধিক সতর্কতা মূলক চিঠি প্রদান করেন। চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে ড. ইউনুস আদালতে যান। দীর্ঘদিন চলে আসা এই বিচারিক আদালতে আজ আরো একটি রায় হলো সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। ড. মুহাম্মদ ইউনূসের লিভ টু আপিলের খারিজ আদেশ প্রত্যাহারে করা আবেদনটি খারিজ করে দিয়েছেন আদালত। সেই সঙ্গে গ্রামীণ ব্যাংকের ৯ পরিচালকের করা লিভ টু আপিলও খারিজ করেছেন আপিল বিভাগ। আর এর মাধ্যমে গ্রামীণব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অব্যাহতিকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল থাকলো। (সূত্র: অনলাইন)
