১০ অক্টোবর, ২০১১

কোন বিউটি পার্লারেই সিসি ক্যামেরা নয়-হাইকোর্ট

দেশের সবকটি বিউটি পার্লার থেকে সিসি ক্যামেরা অপসারণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। দেশের স্বনামধন্য বিউটি পার্লার পারসোনার সিসি ক্যামেরা 'কেলেঙ্কারি'র পর একটি রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি হাসান আরিফের বেঞ্চ সরকারের প্রতি এ নির্দেশ দিয়েছেন। সেই সাথে বিউটি পার্লারে সিসি ক্যামেরা স্থাপনের একটি নীতিমালা কেন তৈরি করা হবে না, তা জানতে চেয়ে সরকারের প্রতি রুলও জারি করা হয়েছে। তথ্য, স্বরাষ্ট্র ও শ্রম সচিবকে দুই সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। বাংলাদেশ হিউমেন রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এলিনা খান এ রিট আবেদনটি করেন। (সূত্র: অনলাইন)