মাইকেল জ্যাকসনের মৃত্যর ঘটনায় দোষী প্রমাণিত হয়েছেন তার
ব্যক্তিগত চিকিৎসক কনরাড মারে। চিকিৎসকের অবহেলার কারণে মাইকেল জ্যাকসন
মৃত্য হয়েছে বলে লস অ্যাঞ্জেলস আদালত রায় দিয়েছে। ২০০৯ সালের ২৫ জুন মৃত্যবরন করেন এই তারকা
মাইকেল। তার মৃত্যু নিয়ে তৈরি হয় এক রহস্য। জ্যাকসনের মৃতদেহ
পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায় মাত্রাতিরিক্ত ঔষুধ সেবন করাই তার মৃত্যুর কারণ। চিকিৎসক কনরাড মারে এর তত্ত্বাবধানে থাকাবস্থায় কী করে পপ সম্রাট অতিমাত্রায় বেদনানাশক ঔষুধ সেবন করলেন, তা নিয়ে প্রশ্ন ওঠে। প্রায় ২ বছর তদন্তের পর জ্যাকসনের
চিকিৎসক কনরাড মারের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়। গত
অক্টোবর মাসের মাঝামাঝিতে ডা. কনরাড মারেকে গ্রেফতার করে দাঁড় করানো হয়
আদালতের কাঠগড়ায়। মাইকেল
জ্যাকসনের মৃত্যু রহস্য বিষয়ক মামলার শুনানী চলে ছয় সপ্তাহ ধরে। উভয়
পক্ষের শুনানী শেষে ১২ সদস্যের জুরি বোর্ড গত ৭ নভেম্বর সোমবার সর্বসম্মতি
ক্রমে দায়িত্বে অবহেলার কারণ দোষী সাব্যস্ত করে ডা. কনরাড মারেকে। ২৯
নভেম্বর তার সাজা ঘোষণা করা হবে বলে জুরি বোর্ড জানিয়েছে।
