জননন্দিত লেখক হুমায়ূন আহমেদকে গাজীপুরে নুহাশ পল্লীতেই সমাহিত করা হবে।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু শনিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার রাতে নিউ ইয়র্কের ম্যানহাটনের বেলভ্যু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় হুমায়ূনের। শরীরে ক্যান্সার ধরা পড়ার এক বছরেরও কম সময়ের মধ্যে বিদায় নিলেন তিনি। বাংলা সাহিত্যের জনপ্রিয় এই লেখকের বয়স হয়েছিল ৬৪ বছর।
নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, “এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে সোমবার সকাল ৯টায় হুমায়ূন আহমেদের মরদেহ ঢাকা পৌঁছাবে। সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।
“এরপর বেলা আড়াইটায় জাতীয় ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে বারডেমের হিমঘরে রাখা হবে মরদেহ। মঙ্গলবার বাদ জোহর গাজীপুরে নুহাশ পল্লীতেই হুমায়ূন আহমেদকে সমাহিত করা হবে।”
সন্ধ্যায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও একই তথ্য জানানো হয়েছে।
এর আগে সকালে লেখকের ছোট ভাই কার্টুনিস্ট আহসান হাবিব গণমাধ্যমকে নুহাশ পল্লীতেই হুমায়ূনকে দাফন করা হতে পারে বলে জানিয়েছিলেন।