১৫ মে, ২০১৪

তৈরি হবে সূচিত্রার মোমের মূর্তি

তৈরি হবে সদ্যপ্রয়াত মহানায়িকা সূচিত্রা সেনের মোমের মূর্তি। কলকাতার নিউটাউনে মোমের মিউজিয়ামে স্থান পাবে সুচিত্রা সেনের একটি মোমের মূর্তি। লন্ডনের মাদাম ট্যুসোর মোমের মিউজিয়ামের এ মিউজিয়ামটি নির্মান হচ্ছে।

জানা গেছে, সুচিত্রা সেনের মৃত্যুর পর এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার। নিউটাউনে ইকোপার্কের উল্টোদিকে ফিনান্স সেন্টার বিল্ডিংয়ের ছয় তলায় ৫০০০ বর্গফুট এলাকা জুড়ে এই মোমের মিউজিয়ামটি তৈরি হবে। সেখানে মোমের মূর্তির পাশে দাঁড়িয়ে দর্শনার্থীরা ছবিও তুলতে পারবেন। কিছুদিন আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ফেসবুকে জানান যে, মাদাম ট্যুসোর অনুপ্রেরণায় কলকাতাতেও তৈরি হচ্ছে মোমের মিউজিয়াম।


জানা গেছে, সেখানে থাকবে ১০-১২টি মোমের পূর্ণাবয়ব মোমের মূর্তি। আর সেখানেই থাকবেন ভুবন ভোলানো হাসির ঝলক নিয়ে সুচিত্রা সেনও। এ বছরের পুজোর আগেই এই মিউজিয়াম তৈরির কাজ শেষ হবে বলে জানিযেছেন রুপায়নকারী সংস্থা হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করপোরেশনের চেয়ারম্যান দেবাশিষ সেন। মূর্তি তৈরির জন্য ভাস্কর ও শিল্পীদের আহ্বান জানানো হবে।