আইটেম নাচে মেতে উঠেছে বিজয়পুরার সেন্ট্রাল জেলের বন্দিরা।শুধু তাই নয়
তার জন্য উড়লো দেদার টাকা। এমনই কাণ্ড ঘটেছে কর্নাটকের এক জেলখানার ভিতরে।
আর সেই ভিডিও হয়ে উঠেছে ভাইরাল।
সেখানে হিন্দি ফিল্ম নাগিনের জনপ্রিয় গানের সঙ্গে নেচে চলেছেন এক যুবতী।
এই বিষয়ে ডিজিপি এইচএন সত্যনারায়ন রাও বলেছেন, 'কোনও আইটেম ডান্সই
জেলখানায় হয়নি। বরং, জেলের মধ্যে দেশাত্মবোধক গান হয়েছে।'
থানার সুপারিটেনডেন্ট পিএস আম্বেদকর বলেছেন, 'আমি এরকম হয়েছে বলে জানি না। শীঘ্রই সিসিটিভি ফুটেজ দেখব।'
কিন্তু এই ভিডিও যদি সত্যি হয়, তাহলে যে অনেক প্রশ্ন থেকে যাচ্ছে। এক যুবতী রীতিমতো জেলে এসে নেচে যাচ্ছে, আর তার খবর থাকছে না জেলের অধিকর্তাদের কাছেও। তাহলে প্রশাসন করছেটা কী।
কিন্তু এই ভিডিও যদি সত্যি হয়, তাহলে যে অনেক প্রশ্ন থেকে যাচ্ছে। এক যুবতী রীতিমতো জেলে এসে নেচে যাচ্ছে, আর তার খবর থাকছে না জেলের অধিকর্তাদের কাছেও। তাহলে প্রশাসন করছেটা কী।