১১ অক্টোবর, ২০১০

চিমটি

তারেক মাহমুদ

শুনেছি স্বপ্নের মধ্যে চিমটি কাটলে ব্যাথা লাগে না
কথাটা নিয়ে আমার সন্দেহ রয়েছে
কারণ
জন্মের পর থেকেই এই যে, এখনো বেঁচে আছি
এ পর্যন্ত সারাজীবন
নিজের সারা দেহেই চিমটি কেটে গেলাম
কখনো ব্যাথা পেলাম না

এই যে জীবন
শৈশব থেকে কৈশোর
কৈশোর থেকে তারুণ্য
তারুণ্য থেকে যৌবন
যৌবনও পেরিয়ে যাচ্ছি
কিন্তু চিমটি কাটা শেষ হলো না
আরো সত্য, কোন চিমটিতেই ব্যাথা পেলাম না

তাহলে আমার জীবনের মানেটা কী দাঁড়ালো
আমি কি সারাটা জীবন স্বপ্নের মধ্যেই কাটিয়ে দিলাম!



২১.০৬.২০০৯ সাউন্ডপিকচার, মালিবাগ।