ইভ টিজিংয়ের বিরুদ্ধে সংবাদপত্র বা সামাজিক সংগঠনগুলো বেশ সোচ্চার৷ তারপরও আইনগতভাবে নির্ধারিত হয়নি ইভ টিজিংয়ের সংজ্ঞা৷ বর্তমান পেনাল কোডে এর শাস্তি মাত্র এক বছর৷ বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট-এর আইন বিশেষজ্ঞ ফরিদা ইয়াসমীন জানান, ইভ টিজিংয়ের শিকার কেউ আত্মহত্যা করলে অপরাধীর শাস্তি কি হবে তা স্পষ্ট নয় আইনে৷ তিনি এজন্য আইনের সংস্কার এবং আরো কঠোর করার কথা বলেন৷
ইভ টিজিংকে যৌন নিপীড়নের সংজ্ঞায় আনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা৷
