সি রা জু জ্জা মা ন
এ শহরের পথে পথে চলতে গিয়ে
কতজনের স্পর্শে আমি উঞ্চতা পেয়েছি
আবার দুর্বিষহ দংশনে পুড়েছে হৃদয় মন,
কারো ভালোবাসায় ছিল স্বর্গের স্বাদ
কিংবা কারো উদাসিনতায় কেঁদেছি কপাট বন্ধ করে।
আজ সবাইকে খুব মনে পড়ে
এই নিরালায় একাকী ক্লান্তিকর সন্ধ্যায়।
হয়তো আমাকে আরো পথ চলতে হবে এ শহরে
কত অজস্র মুখের মাঝে মুখ হারিয়ে যাবে।
কেউ কেউ আমাকে নিয়ে আড়ালে হাসবেও
আরেকজন বুকে টেনে নেবে অজস্র ভুলভ্রান্তি মাড়িয়ে।
তাদের সবাইকে আমার মনে পড়বে
কোন এক পূর্ণিমার রাতে মৃদু মৃদু বাতাসে।
সব অজস্র ভালোবাসাদের হৃদয়ে গাঁথব
ফেলে আসা দিনের সোনালি সুতায়
তোমরা আমায় হারিয়ে যেতে দিয়ো না
শত ব্যস্ততার মাঝেও।
সাংবাদিক, বাংলাদেশ প্রতিদিন
