ফকির মানিক
ভাবের দেশে আসিলিরে মন
চিনলেনা মন তার ঘরখানা
এ মানব দেহে বাস করে সাঁই
পাক পরোয়ার রব্বানা।
দেহের মাঝে বাস করে ছয় জনা
দুই জনাতে যুক্তি করে
মারলো আরেক জনা
এ কলেবের মাঝে বাস করে সাঁই
আল্লাহ রসুল দশজনা।
ভাবছি তাই আজ বসে বসে
নয়ন থাকতে আমরা হলাম কানা
মানব দেহে বাস করে
হরি যীশু খোদা রব্বানা।
