৩ নভেম্বর, ২০১০
জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের বিভিন্ন প্রজাতির পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে
পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের বিভিন্ন প্রজাতির পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে৷ বিশেষ করে জলচর পাখি কমে যাচ্ছে আশংকাজনকভাবে৷ জনসংখ্যা বৃদ্ধির কারণে বন ও জলা ভূমি ধ্বংস হচ্ছে, কমে যাচ্ছে পাখির আবাস স্থল৷ সৃষ্টি হচ্ছে তাদের খাদ্য সংকট৷
তাই পাখিদের রক্ষায় তাদের আবাসভূমি উদ্ধারে সক্রিয় হয়েছেন দেশের পাখিপ্রেমিরা৷ গড়ে উঠেছে অনেক সংগঠন৷পাখি বিশেষজ্ঞদের মতে, সরকারীভাবে উদ্যোগ না নিলে আগামী দিনে পাখির প্রজাতির সংখ্যা আরো কমে আসবে যা প্রাকৃতিক ভারসাম্যের ক্ষেত্রে আরো বড় বিপর্যয় ডেকে আনবে৷পাখি শুমারি অনুযায়ী বাংলাদেশে ২০০২ সালে মোট ১৬০ প্রজাতির পাখি থাকলেও এখন তার সংখ্যা মাত্র ৬৮৷ আর এই প্রজাতিগুলোও ধীরে ধীরে ধীরে কমে আসছে৷
