
১৯৭৫-এর এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয় জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী ও সৈয়দ কামারুজ্জামানকে। ইতিহাসের নৃশংস এ হত্যা মামলা নিষ্পত্তি হয়নি দীর্ঘ ৩৫ বছরেও। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর সেনা অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের মুখে মুক্তিযুদ্ধের এ চার সংগঠককে গ্রেফতার করে কারাগারে পাঠায় মুশতাক সরকার। দিবসটি পালনে রাজধানী ঢাকাসহ সারাদেশে বিস্তারিত কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ ও এর বিভিন্ন অংগ সংগঠনগুলো।