৯ নভেম্বর, ২০১০

পপ সম্রাট মাইকেল জ্যাকসনের কণ্ঠের গান: দাবী করেছে সনি

পপ সম্রাট মাইকেল জ্যাকসনের প্রকাশিতব্য অ্যালবামটিতে তার
প্রকৃত কণ্ঠের গানই রয়েছে বলে দাবি করেছে সনি মিউজিক। শুক্রবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি এ দাবি
করে। কিছুদিন আগে টিএমজেড ডটকম নামে একটি ওয়েবসাইটে জ্যাকসনের মা ক্যাথরিন এবং
জ্যাকসনের বড় দুই সন্তান প্রিন্স ও প্যারিস বলেছেন, অ্যালবামটিতে থাকা কয়েকটি গানের কণ্ঠ
মাইকেলের নয়। এর পরিপ্রেক্ষিতে সনি কোম্পানি এই বিবৃতি দিয়েছে। চলতি বছর ডিসেম্বরে
প্রকাশিতব্য অ্যালবামটি নিয়ে এরই মধ্যে আরো বিতর্ক দেখা দিয়েছে। প্রয়াত এ পপ তারকার বাবা জো
জ্যাকসনের এক প্রতিনিধি জানিয়েছেন, মাইকেল কখনোই অসম্পূর্ণ গান প্রকাশের পক্ষে ছিলেন না।
ওদিকে মাইকেল জ্যাকসন ডটকমকম ওয়েবসাইটে ‘ব্রেকিং নিউজ’ এ ছোট একটি ভিডিও ক্লিপ প্রকাশ
করা হয়েছে। এই গানটি ২০০৭ সালে ধারণ করা হয়েছে বলে জানানো হয়েছে। পুরো গানটি সোমবার
প্রকাশ করা হবে। ‘মাইকেল’ নামের নতুন অ্যালবামটি মুক্তি পাবে ১৪ ডিসেম্বর। (সূত্র: ইন্টারনেট)