২০১২ সালে ফ্রান্সে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। আর আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করার জন্য প্রেসিডেন্ট নিকোলা সারকোজি যাতে নতুন মুখ নিয়ে মন্ত্রিসভা গঠন করতে পারেন সেই সুযোগ করে দিতে মন্ত্রিসভার সদস্যরা শনিবার একযোগে পদত্যাগ করেন।
প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া ফিয়োঁ সহ মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগপত্র জমা দেন। রোববার সকালে সারকোজি ও ফিয়োঁর মধ্যে বৈঠক শেষে প্রেসিডেন্টের দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, "প্রেসিডেন্ট এ পদত্যাগপত্র গ্রহণ করেছেন।"
ওই নির্বাচনে বিজয় নিশ্চিত করার লক্ষ্যে মন্ত্রিসভায় রদবদলের কথা বেশ কিছুদিন ধরেই ভাবছিলেন সারকোজি। সারকোজি তার আস্থাভাজন ফিয়োঁকেই আবার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। (রয়টার্স)
