৭ নভেম্বর, ২০১০

প্রাক্তণ

তারেক মাহমুদ

সময়টা বড় চেনা চেনা মনে হয়
ক্লান্তির সীমানা বেয়ে আসে
প্রশান্তির লগ্ন
কোথায় কবে যেন দেখেছিলাম
এক ফালি চন্দ্রস্নাত সজীবতা।

ফাগুনের বাতাস শিহরন জাগায়
নস্টালজিয়ায় ভুগি
সিক্ত দেহ অবশ হয়ে আসে
এ কিসের অনুভুতি বুঝিনা
সারাটা রাত জেগে বসে থাকি
এক ফোটা অনুভুতি লাভের আশায়
কিন্তু ব্যর্থ হই ভীরু পায়ে।

সমুদ্র জল সেঁচে দেখি
জালে একটিও মীনশাবক ওঠেনি
জমেনি এতটুকু সম্ভাবনা।

ক্লান্তির প্রহরায়
হৃদয় থেকে বেরিয়ে আসে হাহাকার
আঁচলে মুখ ঢাকি
তবুও গুমড়ে গুমড়ে কাঁদে
যন্ত্রনার অনুভূতিগুলো

ডিসেম্বর’৯৬
ফেঞ্চুগঞ্জ, সিলেট