ইচ্ছাশক্তি থাকলে যে সবই সম্ভব তা প্রমাণ করে দিয়েছে নওগাঁর পত্নীতলা উপজেলার শমভুপুর গ্রামের দরিদ্র আদিবাসী পরিবারের ছাত্র বিদ্যুৎ উরাও। পড়া লেখার প্রতি অতি আগ্রহী হওয়ায় সে ৪০ কিলোমিটার সাইকেলে চালিয়ে নওগাঁ সরকারী কলেজে ক্লাস চালিয়ে যাচ্ছে। বাই-সাইকেল চালিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে কলেজে ক্লাস চালিয়ে এলেও ক্লান্তিবোধ তাকে এতটুকুও স্পর্শ করতে পারেনি। তবে বর্তমানে আর্থিক অনটন তাকে ঠেলে দিয়েছে অনাগত ভবিষৎ এর দিকে। সমপ্রতি বিদ্যুৎ তার পাঠ্যবই ক্রয়ে আর্থিক সহায়তা লাভের জন্য আদিবাসীদের নিয়ে কর্মরত স্থানীয় বেসরকারী সংগঠন (বিএসডিও’র) নিকট আবেদন করতে এলে কথা হয় সম্ভাবনাময় এই আদিবাসী ছাত্রের সাথে।
হতদরিদ্র আদিবাসী ছাত্র বিদ্যুৎ জানায়, সে বর্তমানে নওগাঁ সরকারী কলেজে প্রাণী বিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র। পিতা জীবিত না থাকায় বড় ভাই সংসার প্রধান। পিতার রেখে যাওয়া সামান্য জমি চাষাবাদ করে বহু কষ্টে সংসার চালাতে হয় তাকে। তাই বর্তমানে তার পড়ালেখার খরচ যোগানো বড় ভাইয়ের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বড় ভাইয়ের কষ্টের কথা চিন্তা করে গত প্রায় ৫বছর ধরে সে পত্নীতলা থেকে নওগাঁ সরকারী কলেজে ক্লাস করার জন্য সাইকেল যোগে যাতায়াত করে থাকে। দীর্ঘ পথ তাকে সাইকেল চালাতে হলেও পড়া লেখার আনন্দ তাকে সব ভুলিয়ে দেয় বলেও সে জানায়। কলেজে যাতায়াতের জন্য সে বাই-সাইকেল ব্যবহার করলেও ৪র্থ বর্ষের বই কিভাবে সে সংগ্রহ করবে সে চিন্তায় ব্যাকুল হয়ে পড়ে। অন্যকোন পথ না দেখে সে বই কেনার জন্য আর্থিক সহায়তা প্রদানের জন্য বিএসডিও’র শরনাপন্ন হলে কর্ত্তৃক্ষ তাকে বই কেনার জন্য চাহিদ ১হাজার ২শত টাকা প্রদানের অঙ্গীকার করেছে। এ বিষয়ে বিদ্যুৎ এর প্রতিক্রিয়া জানতে চাইলে সে জানায়, ক্লাস বই কেনার জন্য বিএসডিও প্রতিশ্রম্নতি তাকে প্রেরণা যুগিয়েছে এবং অনিশ্চয়তার হাত থেকে রক্ষা করেছে। স্বপ্ন বিষয়ে জানতে চাইলে এই উদ্যমি আদিবাসী ছাত্র জানান, শিক্ষা জীবণ শেষ করে তিনি শিক্ষকতা পেশায় নিজেকে নিয়োজিত করতে চান, যাতে তার অর্জিত জ্ঞান তিনি আদিবাসী শিক্ষার বিকাশে ব্যবহার করতে পারেন। বিএসডিও’র মত সকল বেসরকারী সংগঠনকে আদিবাসী ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার সহায়তার জন্য এগিয়ে আসার জন্য তিনি অনুরোধ জানান। অন্যদিকে একই বিষয়ে বিএসডিও’র নির্বাহী পরিচালক আব্দুর রউফ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দাতা সংস্থা অক্সফামের আর্থিক সহায়তায় বাস্তবায়নাধীন অনগ্রসর গণ উন্নয়ন প্রকল্পের অংশ হিসাবে আদিবাসী ছাত্র-ছাত্রীদের পড়ালেখায় উৎসাহ প্রদানের জন্য তারা গত ২০০০ সাল থেকেই অনুরূপ কার্যক্রম পরিচালনা করে আসছেন। বিএসডিও’র আর্থিক সহায়তা নিয়ে অনেক আদিবাসী ছাত্র-ছাত্রী বর্তমানে উচ্চতর শ্রেণীতে অধ্যয়ন করছে বলেও তিনি জানান। (সূত্র: ইন্টারনেট)
