৮ নভেম্বর, ২০১০

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'মনের মানুষ'

প্যানারোমা বিভাগে চারটি বাংলা ছবির প্রদর্শনীর জন্য, আগামী মাসে শুরু হচ্ছে ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তালিকায় আছে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত 'মনের মানুষ' ছবি। মুক্তি পাওয়ার আগেই ছবিটি উৎসবে প্রদর্শনের বিষয়ে পরিচালক গৌতম ঘোষ বলেন, "এটা কোনো বাণিজ্যিক চলচ্চিত্র উৎসব নয়। তাই এখানে ছবিটি দেখানো হলে অনেকেই দেখার সুযোগ পাবে। অনেকেই জানেন বাউল সাধক লালনের দর্শন নিয়ে সুনীল গঙ্গোপাধ্যায়ের 'মনের মানুষ' উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মিত।"

গোয়া উৎসবে 'মনের মানুষ' ছবির প্রদর্শনীতে পরিচালকের পাশাপাশি থাকবেন লালন চরিত্রের অভিনেতা প্রসেনজিৎ ও লালনের ওস্তাদ সিরাজ সাঁইজি চরিত্রের অভিনেতা রাইসুল ইসলাম আসাদ। আগামী ৩ ডিসেম্বর এটি বাংলাদেশ ও কলকাতায় একসঙ্গে মুক্তি পাবে। এতে আরও আছেন চম্পা, চঞ্চল চৌধুরী, পাওলি দাম, তাথৈ, বিবি রাসেল প্রমুখ।