চোখ বন্ধ করে ভাবুন ফেসবুক একটা দেশের নাম, আর আপনি সেই ফেসবুক দেশের ৫০ কোটি জনগোষ্ঠির একজন নাগরিক।হ্যাঁ হঠাৎ করেই এমন এক তথ্য আবিস্কার করে ফেলেছেন ফেসবুক ব্যবহাকারীরা। জনসংখ্যার দিক থেকে বিচার করলে চীন ও ভারতের পরই ফেসবুক দেশের অবস্থান।কারণ (বিশ্বব্যাংক, ২০০৯ এর এক তথ্য থেকে জানা যায়, বর্তমানে চীনের জনসংখ্যা ১৩৩ কোটি, ভারতের ১১৫ কোটি ), আর ফেসবুকে ৫০ কোটি। বর্তমানের এই সমগতিতে (যদি ফেমিলি প্লানিং না করা হয়) সদস্য সংখ্যা বাড়তে থাকলে তাতে ২০১১ সালের আগস্ট মাসের মধ্যে এর জনসংখ্যা ১০০ কোটিতে পৌঁছাবে। এতো গেলো জনসংখ্যার দিক থেকে বিশ্বের তৃতীয় দেশ ফেসবুক, কিন্তু আয়তনের দিক থেকে এর সীমা রেখা..............। তবে এই দেশের অধিবাসীরা যে যেখানেই থাকুক সবাই মেতে আছে তার ফেসবুক রাজত্বে। (সূত্র: অনলাইন)
