২২ ডিসেম্বর, ২০১০

এবার উইকিলিকসে ফুলবাড়ি

লংমার্চ-২০১০, ছবি: ফেসবুক
উইকিলিকসের ফাঁস করা গোপন নথিতে বলা হয়েছে, ফুলবাড়ি কয়লাখনিতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের অনুমতি দিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারকে চাপ দিয়েছিলো। ফাঁস করা গোপন নথির ভিত্তিতে বৃটিশ দৈনিক দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গতবছর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি। "বৈঠকে বৃটিশ প্রতিষ্ঠান গ্লোবাল কোল মাইনিং ম্যানেজমেন্টকে ফুলবাড়িতে কয়লা উত্তোলনের অনুমতি দিতে বলেন মরিয়ার্টি।" এই প্রতিষ্ঠানই ২০০৬ সালে ব্যাপক গণবিক্ষোভের মুখে ফুলবাড়ি থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নিতে বাধ্য হয়। ওই বিক্ষোভের ঘটনায় সেনাদের গুলিতে তিনজন নিহত এবং অসংখ্য মানুষ আহত হয়। (সূত্র: বাংলাদেশের প্রথম শ্রেণীর অনলাইন পত্রিকা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) আরো জানতে: http://www.bdnews24.com/Bangladesh/the-US-embassy-cables/