পরিবেশবান্ধব নতুন তথ্যকেন্দ্র উদ্বোধন করলেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ । গত ১৫ এপ্রিল প্রিনভিলে সদ্য প্রতিষ্ঠিত নতুন তথ্যকেন্দ্র উদ্বোধনের সময় তিন শতাধিক কর্মীর সামনে জুকারবার্গের সরব উপস্থিতি এ কেন্দ্রের কর্মীর নতুর উদ্দীপনায় মাতিয়ে তোলে। নতুন এ তথ্যকেন্দ্র থেকে ফেসবুক ব্যবস্থাপনায় আগের তুলনায় শতকরা ৩৮ ভাগ বিদ্যুৎ সাশ্রয় হবে বলে ধারনা করা হচ্ছে। ফলে পরিবেশ বিপর্যয় কমবে। তাই পরিবেশ রক্ষায় আরও এক ধাপ এগিয়ে গেল ফেসবুক । এক মুহূর্তে সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক সদস্যের কোটি কোটি তাৎক্ষণিক ছবি, তথ্যচিত্র এবং লিঙ্ক ব্যবস্থাপনায় ডাটা সেন্টারকে দিনরাত ২৪ ঘণ্টা জুড়েই সচল রাখতে হয়। ফলে এর কারিগরি ব্যবস্থাপনায় প্রচুর বিদ্যুৎ খরচ হয়। এর ঠিক বিপরীতে ডাটা সেন্টারের যন্ত্রগুলো সার্বক্ষণিক সচল থাকায় তা থেকে তাপ উৎপাদন হতো। যা পরিবেশের জন্য ক্ষতিকর ছিলো, এ অবস্থা থেকে বেড়িয়ে আসতেই ফেসবুক প্রধান নির্বাহী জুকারবার্গ পরিবেশবান্ধব তথ্যকেন্দ্র প্রতিষ্ঠায় উদ্যোগ গ্রহণ করেন।(সূত্র: অনলাইন)
