২৩ এপ্রিল, ২০১১

আণবিক বিদ্যুত সমর্থনকারীর সংখ্যা হ্রাস পেয়েছে

একটি আন্তর্জাতিক জনমত জরিপে দেখা গেছে সারা বিশ্বের অর্ধেকেরও কম মানুষ আণবিক বিদ্যুতকে সমর্থন করেছেন। জাপানের আণবিক দুর্ঘটনার বিশ্ব জনমতের উপর এ জরিপ চালানো হয়। সুইস ভিত্তিক প্রতিষ্ঠান উইন-গ্যালাপ ইন্টারন্যাশনাল ১১ই মার্চের ভূমিকম্প ও সুনামির পর ৪৭টি দেশের ৩৪ হাজার মানুষের উপর এই জরিপ চালায়। ফুকুশিমার দুর্ঘটনার আগে আণবিক বিদ্যুতকে সমর্থন দিচ্ছিলেন ৫৭ শতাংশ, আর বিরোধীতা করেছিলেন ৩২ শতাংশ। দুর্ঘটনার পর ৪৯ শতাংশ মানুষ আণবিক বিদ্যুতকে সমর্থন করছেন এবং বিরোধীতা করছেন ৪৩ শতাংশ। অর্থাৎ আণবিক বিদ্যুত সমর্থনকারীর সংখ্যা হ্রাস পেয়েছে ৮ শতাংশ আর বিরোধীতাকারীর সংখ্যা বেড়েছে ১১ শতাংশ। কানাডা, নেদারল্যান্ড ও রুমানিয়াতে আণবিক বিদ্যুতের বিরোধীতাকারীদের সংখ্যা সমর্থকদেরকে ছাপিয়ে গেছে। চীন ও রাশিয়ায় আণবিক বিদ্যুতের বিরোধীতাকারীদের সংখ্যা ২ ডিজিটের বেশি বেড়েছে। তবে দেশ দুটিতে এখনো বেশিরভাগ মানুষ আণবিক বিদ্যুতকেই সমর্থন করছেন। (সূত্র: কমিউনিটি)