মানুষের অফুরন্ত ভালোবাসা আর আশীর্বাদে সম্পন্ন হয়েছে ব্রিটিশ রজপুত্র প্রিন্স উইলিয়াম আর কেট মিডলটনের বিয়ে। বিয়ের পর পরই ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতে চড়ে রাজকীয় দম্পতি প্যালেসে পৌঁছেন। এ সময় রাস্তার দু'পাশে উপস্থিত হাজার হাজার দর্শককে তারা হাত নেড়ে অভিবাদন জানান। রানী এলিজাবেথসহ অতিথিরাও আসেন প্যালেসে। এরপর তারা রানীর ভোজসভায় অংশগ্রহণ করেন। সবশেষে প্যালেসের ব্যালকনিতে দাঁড়িয়ে নবদম্পতি দ্বিতীয়দফা অপেক্ষমান হাজার হাজার জনতার অভিবাদন গ্রহণ করেন। আর এভাবেই শেষ হয় রাজকীয় বিয়ের আনুষ্ঠানিকতা।
