সাইবেরিয়ার বরফাচ্ছন্ন অঞ্চলে দুই পর্যটক ভ্রমণের সময় ভিনগ্রহের একটি প্রাণীর মৃতদেহ দেখতে পেয়েছে বলে দাবি করেছে। তারা ইন্টারনেটে তার ভিডিওচিত্রও আপলোড করেছেন। ভিডিও চিত্রে দেখা গেছে, ধ্বংসপ্রায় একটি মৃতদেহ পড়ে আছে বরফের মধ্যে। ইন্টারনেটে আপলোডের পর থেকে ভিডিওচিত্রটি সারা বিশ্বের প্রায় আট লাখ মানুষ দেখছে। তবে মৃতদেহটির একটি পা খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকে মনে করছেন এটি কোনো ভিনগ্রহের প্রাণীর মৃতদেহ নয়। মৃতদেহটি কোনো মানুষেরই। দুর্ঘটনায় তার এই পরিণতি হয়েছে।(সূত্র অনলাইন)
