ভারতীয় আধ্যাত্মিক গুরু সাঁই বাবা মারা গেছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মৃত্যুবরণ করেন তিনি। হৃদরোগের সমস্যায় হাসপাতালের নিবীর পর্যবেক্ষণ কেন্দ্রে দীর্ঘ তিন সপ্তাহ সঙ্কটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। অন্ধ্র প্রদেশে তিনি জন্মগ্রহণ করেন। হাসপাতালের একজন চিকিৎসকের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। সাঁই বাবার মৃত্যুর খবর শুনে হাসপাতালের সামনে হাজার হাজার ভক্ত ভীড় করেছে। (সূত্র: অনলাইন)
