২৫ এপ্রিল, ২০১১

মূর্তি ঐশ্বরিয়া রাই

ভারতের বেঙ্গালুরে ইন্টারন্যাশানাল গ্রানাইট এন্ড স্টোন ফেয়ারে ঐশ্বরিয়া রাইয়ের মার্বেল পাথরে গড়া একটি মূর্তি প্রদর্শিত হচ্ছে। সত্যিকারের নয়,  তবুও পাথরের ঐশ্বরিয়াকেই ছুঁয়ে দেখতে প্রচুর আগ্রহ দেখা দিয়েছে দর্শকদের মধ্যে। জয়পুর ফাইন আর্টস একাডেমীর কয়েকজন তরুণ শিক্ষার্থী ঐশ্বরিয়ার মূর্তিটি তৈরি করেছে । ইন্টারন্যাশানাল গ্রানাইট এন্ড স্টোন ফেয়ারের শেষ দিন পাথরের ঐশ্বরিয়াকে নিলামে তোলা হবে। (সূত্র: অনলাইন)