১২ এপ্রিল, ২০১১

পুলিশ পিটিয়েছে ঢাবি'র ছাত্ররা

পুলিশ সার্জেন্ট মো. মাজহারসহ ৭ পুলিশকে পিটিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। ছাত্ররা সড়কের পাশে রাখা পুলিশ সার্জেন্টের ব্যবহৃত মটর সাইকেলটিও পুড়িয়ে দেয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। সংবাদ সূত্রে জানা যায়,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আনা-নেয়ায় নিয়োজিত বিআরটিসির একটি ডাবল ডেকার বাস মিরপুর থেকে ঢাবি ক্যাম্পাসে যাওয়ার পথে ধানমন্ডি রাসেল স্কোয়ারে সিগনাল অমান্য করায় কর্তব্যরত সার্জেন্ট মো. মাজহার বাসটি থামানোর নির্দেশ দেয়। ওই সময় বাসে থাকা ছাত্ররা নেমে সার্জেন্টের সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ছাত্ররা ওই সার্জেন্টকে মারধর করতে থাকে। পরবর্তীতে পুলিশের ধানমন্ডি বিভাগের এসি জামালের নেতৃত্বে একটি টহল টিম সেখানে পৌঁছলে ছাত্ররা তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। (সূত্র: অনলাইন)