২৩ এপ্রিল, ২০১১

সরিয়ে নেয়া হচ্ছে লেনিনের মূর্তি

কম্যুনিষ্টরা যখন রুশ বিপ্লবের ১৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে ব্যস্ত ঠিক সেই দিনেই  প্রয়াত কম্যুনিষ্ট নেতা ভ্লাদিমির লেনিনের বিশালাকার একটি মূর্তি অপসারন করা হচ্ছে। সাবেক সোভিয়েত ইউনিয়নের তাজিকিস্তানে এই কর্ম সাধন করা হচ্ছে। এতে করে কম্যুনিষ্টদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। কম্যুনিজম ধসে পড়ার ২০ বছর পরেও সাবেক সোভিয়েত দেশগুলোয় উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এখনও সোভিয়েত নেতা লেনিনের প্রতি শ্রদ্ধাশীল। এর পূর্বে কম্যুনিষ্ট শাসনের অবসানের পর লেনিনের মূর্তি ভেঙ্গে ফেলা হয়। তবে সোভিয়েতের বিভিন্ন স্থানে এখনও দন্ডায়মান লেনিনের স্মৃতি স্তম্ভগুলো দন্ডায়মান। এখনও শত শত কম্যুনিষ্ট মস্কোয় রেড স্কয়ারে পুস্পস্তবক অর্পন করে। লেনিনের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৯৭৪ সালে মূর্তিটি নির্মান করা হয়েছিলো। (সূত্র: অনলাইন)