বিয়ে হচ্ছে কেট মিডলটনের ব্রিটিশ রাজপরিবারে। এরপরও ব্রিটেনের বেশিরভাগ নারী তাকে ঈর্ষা করছে না । তার কারণ, বিয়ের পর মিডলটন আর স্বাভাবিক জীবন-যাপন করতে পারবেন না। যুক্তরাজ্য থেকে প্রকাশিত নারীদের ওয়েবসাইট 'মাই ডেইলি ডট কম' পরিচালিত এক জরিপে অংশ নেয়া নারীদের ৮৬ শতাংশ জানিয়েছে তারা মোটেও এ ব্যাপারে ঈর্ষান্বিত নয়। ব্রিটেনের নারীরা মিডলটনের ব্যাপারে ঈর্ষান্বিত না হওয়ার কারণ হিসেবে তারা জানিয়েছেন, প্রিন্স উইলিয়ামের সাথে বিয়ে হওয়ার পর মিডলটন আর স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না। তবে ১০ শতাংশ নারী জানান, তারা মিডলটনের সম্পদের ব্যাপারে ঈর্ষান্বিত। ১৮ থেকে ৩০ বছর বয়সী মোট ১ হাজার নারীর ওপর এ জরিপ চালানো হয়। (সূত্র: অনলাইন)
