১ মে, ২০১১

পালিত হচ্ছে মহান মে দিবস

শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে সারাবিশ্বে পালিত হচ্ছে মহান মে দিবস। শ্রমিকদের অধিকার আদায়ের ঐতিহাসিক ঘটনার দিন আজ। আজ থেকে ১২৫ বছর পূর্বে ১৮৮৬ সালে দৈনিক আট ঘণ্টা কাজের অধিকার আদায়ে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হে মার্কেট চত্বরে আন্দোলনরত শ্রমিকদের ওপর গুলিবর্ষণ করে পুলিশ। এতে অনেক শ্রমিক নিহত হন। তাতে বিক্ষোভ আরো বেগবান হয়। বিশ্বজুড়ে চলে প্রতিবাদ-বিক্ষোভ। দেশে দেশে গড়ে মজদুর জনতার ঐক্য। অবশেষে শ্রমিকদের দাবি মেনে নিতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র সরকার। ১৮৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর শ্রমিকদের ঝরানো রক্তের তাৎপর্য বিশ্বের সামনে তুলে ধরতে এ দিনটিকে মে দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়। এরপরই থেকেই ১৮৯০ সাল থেকে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে মহান মে দিবস। (সূত্র: অনলাইন)