৪ মে, ২০১১

ড. ইউনুস প্রসঙ্গ: কাল রায়

গ্রামীণব্যাংকের মহা ব্যবস্থাপক পদ থেকে মুহাম্মদ ইউনূসকে অপসারণের বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গ্রামীণব্যাংকের ৯ পরিচালকের করা লিভ টু আপিলের শুনানি শেষ হয়েছে। বৃহস্পতিবার এ বিষয়ে রায় দেওয়া হবে। প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি গ্রহণ করে বুধবার। এরপরই  প্রধান বিচারপতি ঘোষণা করেন,  বৃহস্পতিবার রায় ঘোষণা করা হবে। গত ২ মার্চ গ্রামীণব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে ড. ইউনূসের অব্যাহতির আদেশ দেয় বাংলাদেশ ব্যাংক। এর পরদিনই বাংলাদেশ ব্যাংকের ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ড. ইউনূস ও   গ্রামীণব্যাংকের ৯জন পরিচালকের পক্ষে আলাদা দুটি রিট করা হয়। ৮ মার্চ হাইকোর্ট বিভাগ এ দুটি রিট খারিজ করে দেয়।  (সূত্র: অনলাইন)