৪ মে, ২০১১

পোশাক সচেতন রবীন্দ্রনাথ ও ফ্যাশন শো

রবীন্দ্রনাথের সাহিত্যকর্মে  বিভিন্ন সময়ে ফুটে উঠেছে নানা চরিত্রের নারী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও ছিলেন পোশাক সচেতন একজন মানুষ। রবিন্দ্রনাথের পোশাক সচেতনতার উপর নির্ভর করে মঙ্গলবার রাতে রবীন্দ্রনাথ ও তার সৃষ্ট চরিত্র অমিত, লাবণ্য, চিত্রাঙ্গদা ও শ্যামাদের ফ্যাশন প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এসব চরিত্ররের সাজে সাজিয়ে মডেলদের সাজিয়ে ফ্যাশন শোর আয়োজন করা হয়। ব্রিটিশ কাউন্সিল গ্রামীণফোন যৌথভাবে এই আয়োজন করে। নবরূপে রবীন্দ্রনাথে এই শ্লোগানকে ধারণ করে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেলিব্রেটি হলে প্রায় ঘণ্টাব্যাপি এ ফ্যাশন শোতে ৯টি ভিন্ন আঙ্গিক উপস্থাপন করা হয়। (সূত্র: অনলাইন)