লন্ডনের
‘গ্রিনিচ অটোমেটেড ট্রান্সপোর্ট এনভায়রনমেন্ট (গেইটওয়ে)’--এর পাশাপাশি ব্রিস্টল,
কোভেন্ট্রি এবং মিল্টন কেইন্সে পরীক্ষামূলকভাবে চলবে ওই গাড়ি। চালকবিহীন গাড়ি
প্রযুক্তি আর এ নিয়ে জনগণের মতামত জানতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পে ৮০ লাখ
ব্রিটিশ পাউন্ড বিনিয়োগ করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
চলতি
বছরের জুলাই মাসে গ্রিনিচ পেনিনসুলার রাস্তায় ৭টি গাড়ির পরীক্ষামূলকভাবে চালানো
হবে। তবে ওই গাড়িগুলোর রুট এখনো চূড়ান্ত করা হয়নি। প্রকল্প উন্মোচনের সময়
স্বয়ংক্রিয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ‘ফিনিক্স উইং’ গাড়ির যে নকশা দেখিয়েছিল,
বাস্তবে এটি তার থেকে ভিন্ন।
ওই
গাড়িগুলো তিন মাসব্যাপী পরীক্ষামূলকভাবে চালানো হবে। প্রথমে আমন্ত্রিত যাত্রীরা আর
পরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে গাড়িগুলো। গাড়িগুলো একসঙ্গে ছয়জন
যাত্রী বহন করতে পারবে, তবে এক্ষেত্রে সব সময় একজনকে ‘ইমার্জেন্সি বাটন’ চাপার
জন্য প্রস্তুত থাকতে হবে।
বর্তমানে
হিথ্রো এয়ারপোর্টে ‘আল্ট্রাপড’ নামে চালকবিহীন শাটল সার্ভিস চালু রয়েছে। এটি
এয়ারপোর্টের ৫ নং টার্মিনাল থেকে কার পার্কিং পর্যন্ত যাত্রী পরিবহন করে থাকে। ৫
বছরে এগুলো ১৫ লাখ যাত্রী পরিবহন করেছে।